1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয়বার গিনেস বিশ্বরেকর্ডে বরিশালের নুসরাত জাহান নিপা বাংলাদেশি কর্মীদের জন্য আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, ১-২ মাসের মধ্যে শুরু হতে পারে জনশক্তি রপ্তানি সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে ডেঙ্গুর এনএস-১ পরীক্ষা ভঙ্গুর অর্থনীতি মোকাবিলা বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী চট্টগ্রামে রেললাইন তলিয়ে যাওয়ায় আটকে ‘পর্যটক এক্সপ্রেস’, ভোগান্তিতে প্রায় হাজার যাত্রী টানা বৃষ্টিতে পটুয়াখালীতে জনজীবন বিপর্যস্ত, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল মাতৃত্বকালীন বিরতি শেষে সেপ্টেম্বরে শুটিংয়ে ফিরছেন শবনম বুবলী সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: সন্দেহভাজন দুই যুবলীগ নেতাকর্মী আটক বৈরী আবহাওয়ায় চট্টগ্রামে নামতে পারেনি তিন ফ্লাইট আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই

কক্সবাজারে পাহাড়ধসে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১০

লিমন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারে পাহাড়ধসের ঘটনায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় পৃথক পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে।

নিহত শিশুর নাম মোহাম্মদ মিনহাজ (৮)। তিনি পেকুয়া উপজেলার আলম্ম্যার ঝিরি এলাকার বাসিন্দা কলিমুল্লার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির নানি জান্নাতুল ফেরদৌস। তাকে চিকিৎসার জন্য পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে টানা ভারী বৃষ্টির কারণে আলম্ম্যার ঝিরি এলাকায় পাহাড়ের পাশের একটি বসতঘরের ওপর হঠাৎ পাহাড়ধস নামে। এতে ঘরটি মাটিচাপা পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে শিশু মিনহাজকে মৃত অবস্থায় উদ্ধার করেন। একই ঘটনায় আহত অবস্থায় তার নানি জান্নাতুল ফেরদৌসকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

পেকুয়া থানার পরিদর্শক মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পাহাড়ধসে মাটিচাপা পড়ে মিনহাজ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত এক নারীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

টানা বর্ষণে কক্সবাজারের বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। স্থানীয় প্রশাসন ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page