1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ গাংনীতে বিএনপি নেতার বাড়ির পাশ থেকে বোমাসদৃশ দুই বস্তু উদ্ধার বিএনপি কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ, উদ্ধার আরও দুই বোমাসদৃশ বস্তু শেখ হাসিনার ইস্যুতে আটকে গেল তারেক রহমানের ভারত সফর উপসচিবের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র, ডিবির হাতে প্রতারক চক্রের মূলহোতা রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ তারেক রহমানের কিশোরগঞ্জ আগমন উপলক্ষে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আনন্দ মিছিল ঢাকার আন্তঃস্কুল চ্যাম্পিয়ন্স লিগের গ্র্যান্ড ফাইনালে থাকছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া গৌরীপুরে ওয়ারেন্টভুক্ত মামলায় যুবদল নেতা গ্রেফতার অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়

বিএনপি কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ, উদ্ধার আরও দুই বোমাসদৃশ বস্তু

এস এম হাবিবুল হাসান, সাতক্ষীরা রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে গভীর রাতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে আরও দুটি অবিস্ফোরিত বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপি কার্যালয় এলাকায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানাসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা জানান, রাতে কোনো একসময় অজ্ঞাত দুর্বৃত্তরা বিএনপি কার্যালয় লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের পর স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হলে দলীয় নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

খবর পেয়ে রাতেই কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার ও এসআই মতিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও সেখানে উপস্থিত হন।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল নিরাপদ করার পর ভোরে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করে নিয়ে যান। কালিগঞ্জ থানার ওসি জানিয়েছেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।

আশাশুনিতে বিএনপি কার্যালয়ে আগুন

এদিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের (দাঁদপুর) বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

গত ১৪ আগস্ট দিবাগত রাত ২টার দিকে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতারা।

আগুনে বিএনপি কার্যালয়ের পাশাপাশি পাশের একটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। কুল্যা ওয়ার্ড বিএনপির সভাপতি আহসান উল্লাহ জানান, গভীর রাতে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে তাদের খবর দেন।

দোকান মালিক শাহেদ আলী জানান, আগুনে তার দোকানের প্রায় ৩০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে।

খবর পেয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দুই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাগুলোর কারণ ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page