1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

চট্টগ্রামের পাঁচ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা, ২৪ থেকে ৭২ ঘণ্টার সতর্কবার্তা

লিমন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬

আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলায় নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা ও জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।

সোমবার (৬ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী ইমন কল্যাণ দাস স্বাক্ষরিত পূর্বাভাসে জানানো হয়, বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কিছু এলাকায় নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। একই সময়ে লক্ষ্মীপুর ও নোয়াখালীর নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি ভারতের মেঘালয়েও ভারী বৃষ্টি হয়েছে। আগামী পাঁচ দিন সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ এবং ভারতের ত্রিপুরা এলাকায় আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এদিকে ভারতের ওডিশা ও সংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি বর্তমানে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে, যা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকায় গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্রের পানি স্থিতিশীল থাকলেও যমুনার পানি বেড়েছে। আগামী দুই দিন পানি কিছুটা কমলেও পরবর্তী তিন দিনে আবার বাড়তে পারে। তবে পানি বিপৎসীমার নিচেই থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

গঙ্গা-পদ্মা অববাহিকায়ও পানি সমতল স্থিতিশীল রয়েছে। আগামী তিন দিন এ অবস্থা বজায় থাকতে পারে। এরপর পানি কিছুটা বাড়লেও বিপৎসীমা অতিক্রমের আশঙ্কা নেই।

চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। আগামী তিন দিন এসব নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে, যা নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

অন্যদিকে সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনু, ধলাই, খোয়াই ও কংস নদীর পানি কিছুটা কমলেও সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা ও ভুগাই নদীর পানি স্থিতিশীল রয়েছে। আগামী ৭২ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু এলাকায় নদীর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে।

এ ছাড়া রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী এক দিন এ প্রবণতা অব্যাহত থাকলেও পরবর্তী দুই দিনে এসব নদীর পানিও বৃদ্ধি পেতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page