1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে মাদক উদ্ধার

জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের উত্তর মুরাইল এলাকায় কথিত মাদক কারবারি আজাদ (৪৫)-এর বাড়িতে অভিযান চালিয়েছে ২ নম্বর শহর পুলিশ ফাঁড়ির একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ২ নম্বর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উত্তর মুরাইল এলাকার জামাল মিয়ার ছেলে আজাদের বাড়িতে মাদকদ্রব্য মজুত ও কেনাবেচার তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশ বাড়িতে প্রবেশের সময় বিষয়টি টের পেয়ে আজাদ পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।

পরে তার শোবার ঘরে তল্লাশি চালিয়ে খাটের ওপর থেকে মাদক সেবন ও বিক্রির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আজাদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িত। তার কর্মকাণ্ডের কারণে এলাকার কিশোর-তরুণদের মধ্যে মাদকাসক্তির ঝুঁকি বাড়ছে বলেও অভিযোগ করেন তারা।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে ২ নম্বর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, আজাদকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ শূন্য সহনশীলতা নীতিতে কাজ করছে।

তিনি আরও বলেন, অভিযুক্তের অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে তাকে গ্রেপ্তারে পুলিশকে সহযোগিতা করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page