1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষকদের প্রশিক্ষণ ও সম্মানি বাড়ানো হবে, ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস ও ব্যাগ: প্রধানমন্ত্রী এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ট্রাম্পের হুঁশিয়ারি: ‘আজ রাতেই ইরানে কঠোর সামরিক হামলা’ ব্যয় নিয়ন্ত্রণে সরকারি যানবাহন কেনা ও বিদেশ সফরে নিষেধাজ্ঞা অনার্স পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাদ্রাসার ৮ শিশুশিক্ষার্থীর মৃত্যু, উদ্ধার ১৩ পাকিস্তানে বাঘ-সিংহ পোষার প্রবণতা, কড়াকড়িতে সরকারের অভিযান নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ জামায়াত আমিরের পাকিস্তানে নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৩০ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাদ্রাসার ওপর মাটি চাপা, নিহত অন্তত ৫ শিক্ষার্থী

মানি লন্ডারিং মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকার বেশি জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬

মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা এক মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়াকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৬৪ কোটি ৬২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক নূরে আলম ভূঞা এ রায় ঘোষণা করেন।

আদালত অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আট আসামিকে খালাস দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ফজলুল রহমান।

আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে অর্জিত ২৬ কোটি ৫৫ লাখ টাকা গোপনে সংরক্ষণ ও আড়াল করার অভিযোগে ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি রাজধানীর ওয়ারী থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করে র‍্যাব-৩। মামলার বাদী ছিলেন বাহিনীটির নায়েব সুবেদার রমজান আলী।

তদন্ত শেষে ২০২১ সালের ৮ আগস্ট এনামুল হক এনু, রুপন ভূঁইয়াসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

বিচার চলাকালে মামলার ১৬ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এনু ও রুপনকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

এর আগে, ২০২৫ সালের ৩০ জানুয়ারি অর্থপাচার প্রতিরোধ আইনের আরেক মামলায় একই আদালতের তৎকালীন বিচারক মাসুদ পারভেজ এনামুল হক এনু ও রুপন ভূঁইয়াকে সাত বছর করে কারাদণ্ড দেন। সেই মামলায় তাদের ৩৪ লাখ ২৬ হাজার ৬০০ টাকা জরিমানাও করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page