চলতি মার্চ মাসের প্রথম ২৯ দিনেই দেশে এসেছে ৩৪৯ কোটি বা ৩.৪৯ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা এক মাসে সর্বোচ্চ প্রবাহের নতুন রেকর্ড।
সোমবার (৩০ মার্চ) এ তথ্য জানান Bangladesh Bank-এর মুখপাত্র Arif Hossain Khan।
তিনি জানান, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৩২৫ কোটি ৪০ লাখ ডলার। সে তুলনায় এ বছর উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৯ মার্চ পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৫৯৪ কোটি ৩০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ১৯.৩০ শতাংশ বেশি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়