1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

ভোটকেন্দ্রে দায়িত্ব পালনে আনসার সদস্যদের সঙ্গে খেজুর নেওয়ার পরামর্শ

নিতাই চন্দ্র, রিপোর্টার, নোয়াখালী
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি আনসার সদস্যকে তিনটি করে খেজুর সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছেন আনসার ও ভিডিপির কুমিল্লা রেঞ্জের পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ফেনীর ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে আয়োজিত আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচনের দিন দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কঠিন হওয়ায় খাবার পেতে দেরি হতে পারে। তাই শুকনো খাবার ও খেজুর সঙ্গে নিয়ে কেন্দ্রে যেতে হবে এবং কোনো অবস্থাতেই দায়িত্বস্থল ত্যাগ করা যাবে না।

তিনি বলেন, ১৭ বছর পর দেশে একটি নিরপেক্ষ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, অনিয়ম, ব্যালট ছিনতাই, জাল ভোট কিংবা রাজনৈতিক চাপ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান তিনি।

ফেনী জেলা আনসার কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দীন জানান, জেলার ৪২৮টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য মোট ৫ হাজার ৫শ ৬৪ জন আনসার সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন, এর মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্রে তিনজন করে অস্ত্রধারী সদস্য থাকবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!