1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

এই সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বন্দর চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী

মিডিয়া ডেস্ক
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

এই সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডিপি ওয়ার্ল্ড কিছুটা সময় চেয়েছে, তবে সরকারের হাতে মাত্র দুইটি কার্যদিবস বাকি থাকায় এই সময়ের মধ্যে চুক্তি সম্পন্ন করা সম্ভব নয়। তিনি জানান, প্রকল্পটি ২০১৯ সালে শুরু হয় এবং গত এক মাসে চূড়ান্ত বোঝাপড়ার ধাপ শুরু হলেও আলোচনা এখনো চলমান রয়েছে।

এদিকে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেওয়ার দাবিতে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’ অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে। রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া কর্মসূচির ফলে জেটি, ইয়ার্ড, টার্মিনাল, প্রশাসনিক ভবন ও বহির্নোঙরসহ বন্দরের সব অপারেশনাল কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এতে দেশের প্রধান সমুদ্রবন্দর কার্যত অচল হয়ে পড়েছে।

বন্দর কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলায় জরুরি সভার আহ্বান জানালেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেছেন। বন্দর রক্ষা পরিষদের সমন্বয়ক ও বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খোকন বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (বন্দর) মো. আমিরুল ইসলাম জানান, বন্দরের নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!