1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

শাহজালালে ১৪ কেজি সোনা উদ্ধারের মামলায় বিমানকর্মীর ৫ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৪ কেজি সোনার বার উদ্ধারের ঘটনায় করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হেলপার সোয়েব কাজী সজিবকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে আদালত।

রোববার (৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) শরীফ হোসেন সজিবকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষ রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করলেও শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশের রিমান্ড আবেদনে দাবি করা হয়, সজিব দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে অবৈধভাবে সোনা দেশে আনার সঙ্গে জড়িত। চোরাচালান চক্রের মূলহোতা ও অন্য সহযোগীদের শনাক্ত এবং গ্রেপ্তারের জন্য তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

মামলার তথ্য অনুযায়ী, গত ৫ সেপ্টেম্বর দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তল্লাশি চালানো হয়। এ সময় নিরাপত্তাকর্মীদের উপস্থিতি টের পেয়ে বিমানের কেবিনে থাকা সজিব সন্দেহজনকভাবে ঘোরাফেরা করেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে তার শরীরে লুকিয়ে রাখা সোনার বার কেবিনে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে।

পরে ওই প্যাকেট উদ্ধার করে তল্লাশি চালিয়ে কাপড়ে মোড়ানো অবস্থায় ১২০টি সোনার বার পাওয়া যায়। পরীক্ষা করে এসব বারে মোট ১৩ হাজার ৯৯২ গ্রাম বা প্রায় ১৪ কেজি ২৪ ক্যারেটের সোনা পাওয়া যায়। জব্দ করা সোনার আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি ২০ লাখ টাকা।

এ ঘটনায় বিমানবন্দর থানায় সজিবের বিরুদ্ধে সোনা চোরাচালানের অভিযোগে মামলা করা হয়েছে। মামলাটি তদন্ত করে চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page