বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করে দেশের রুগ্ণ ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি জানান, রুগ্ণ ও বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো চালু করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বেসরকারি উদ্যোক্তাদের অংশগ্রহণের মাধ্যমে এসব প্রতিষ্ঠান পুনরায় চালু করা হবে, যাতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।
আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম ছিল দেশের রুগ্ণ ও বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা।
তিনি আরও জানান, নির্দেশনায় বিশেষভাবে বন্ধ হয়ে থাকা পাটকল ও চিনি কারখানাগুলো চালুর বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। এসব কারখানা চালু হলে সেখানে আগের শ্রমিকদের বহাল রেখে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির কথাও বলা হয়েছে।
এদিকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বন্ধ ও রুগ্ণ শিল্প প্রতিষ্ঠান চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে শিল্প মন্ত্রণালয়-এর নেতৃত্বে ইতিমধ্যে একটি কমিটি কাজ শুরু করেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়