1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষঃ
গত ১৬ বছরে ‘ক্রসফায়ারে’ সাড়ে ৪ হাজার হত্যা, ৭০০-এর বেশি গুমের দাবি আইনমন্ত্রীর ড্রেন নির্মাণে বাধা ও চাঁদা দাবির অভিযোগে নরসিংদীতে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩ লাউয়াছড়ায় দেখা মিলছে বিরল উল্টোলেজি বানরের, সংরক্ষণে গুরুত্ব দিচ্ছে বন বিভাগ আড়িয়াল বিলের দেশীয় মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি দূষণ কই মাছে: বাকৃবি গবেষণা ‘কেন্দ্রে সৌহার্দ্য, মাঠে সংঘর্ষ কেন?’—ফেসবুক পোস্টে প্রশ্ন তুললেন ডা. তাসনিম জারা রিয়াল দেওয়ার নামে ৬ লাখ টাকা আত্মসাৎ, প্রতারণা মামলায় কারাগারে সেলিম বরগুনার তালতলীতে ভরা মৌসুমেও ইলিশের আকাল, চরম কষ্টে জেলে পরিবারগুলো জুলাই গণঅভ্যুত্থান দিবসে কালীগঞ্জের শহীদ নূর আলী কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল জুলাই গণঅভ্যুত্থানে চোখ হারিয়েও অদম্য বেল্লাল, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি তালতলীবাসীর জুলাই গণঅভ্যুত্থান দিবসে পাঁচবিবিতে আলোচনা সভা, শহীদদের প্রতি শ্রদ্ধা ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কালীগঞ্জের শহীদ নূর আলী কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সোহরাব হোসেন রাজু, ঝিনাইদাহ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬

চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে শহীদ নূর আলী কলেজের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ নূর আলী কলেজ গভর্নিং বডির সভাপতি ও বিএনপি নেতা মো. হামিদুল ইসলাম হামিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুর রহমান।

আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম, প্রভাষক জাফর ইকবাল এবং প্রভাষক রফিকুজ্জামান। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক জে. এম. রওশন কবীর ও চার্লী খাতুন।

বক্তারা তাঁদের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, শহীদদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক চেতনার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, স্বাধীনতা, ন্যায়বিচার, সাম্য ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। তরুণদের দেশপ্রেম, সততা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানের শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page