1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

ফকির হারুন আল হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভা

মোঃ সাখাওয়াত হোসেন মামুন, নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নেত্রকোণার পূর্বধলায় বিএনপির সাবেক বর্ষীয়ান নেতা এবং শ্যামগঞ্জের ছাত্র রাজনীতির কিংবদন্তি হিসেবে পরিচিত মরহুম ফকির হারুন আল হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেল ৪টায় শ্যামগঞ্জ বাজারের গোহালাকান্দা ঈদগাহ মাঠে মরহুম ফকির হারুন আল হেলাল স্মৃতি পরিষদের উদ্যোগে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মরহুম ফকির হারুন আল হেলাল স্মৃতি পরিষদের আহ্বায়ক মো. আনোয়ার কাদির দুলাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ১১ নম্বর গোহালাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৩ আসনের সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন।

প্রধান আলোচক ছিলেন পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক, জেলা বিএনপির সাবেক তিনবারের সাধারণ সম্পাদক, নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সহসভাপতি (ভিপি) এবং নেত্রকোণা সরকারি কলেজের সাবেক ভিপি আলহাজ আবু তাহের তালুকদার।

এ সময় বক্তব্য দেন নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম তালুকদার, পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সায়েদ আল মামুন শহীদ ফকির, গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব আলহাজ আব্দুর রহমান বাবুল, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস ছোবান সুলতান, সেলিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম আনার, পূর্বধলা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এম এ মনসুর খোকন আকন্দ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা মরহুম ফকির হারুন আল হেলালের রাজনৈতিক জীবন, সাংগঠনিক দক্ষতা ও আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শ্যামগঞ্জের ছাত্র রাজনীতিতে তিনি ছিলেন এক কিংবদন্তি ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক জীবনে দল ও সংগঠনকে সুসংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার আদর্শ, সততা ও কর্মনিষ্ঠা আগামী প্রজন্মের নেতাকর্মীদের অনুপ্রাণিত করবে।

মরহুম ফকির হারুন আল হেলাল নেত্রকোণা জেলা বিএনপির সাবেক কৃষিবিষয়ক সম্পাদক ও সম্মানিত সদস্য, জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক, পূর্বধলা উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক এবং পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানের শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page