1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’-এর উদ্বোধন

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, বাংলাদেশের প্রতিটি গ্রামে এবং শহরের বিভিন্ন স্থানে পাঠাগার গড়ে তুলতে হবে। একই সঙ্গে শিশু-কিশোরদের মধ্যে বই পড়ার অভ্যাস তৈরি করতে হবে। বই পড়ার মাধ্যমে তাদের মধ্যে মূল্যবোধ, ন্যায়পরায়ণতা, সততা, নিষ্ঠা ও অধ্যবসায়ের বিকাশ ঘটবে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, বই পড়ার অভ্যাস মানুষের মধ্যে সহনশীলতা, সহমর্মিতা ও অন্যকে সম্মান করার মানসিকতা বাড়ায়। এর মাধ্যমে বর্তমান প্রজন্মের শিশু-কিশোররা ধৈর্যশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠবে।

বক্তব্যের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। তাদের জীবনী নিয়ে লেখা বইয়ে সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা, ধৈর্য, সাহসিকতা ও দেশপ্রেমের নানা দিক উঠে এসেছে উল্লেখ করে ডা. জুবাইদা রহমান বলেন, তাদের আদর্শ ও দিকনির্দেশনা আমাদের চলার পথের পাথেয়।

বক্তব্যের শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির উদ্দেশ্যে লেখা নিজের কবিতা ‘তুমি নির্ভীক’ আবৃত্তি করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ আলোচকের বক্তব্যে জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, দেশের পাঠাগারগুলো এখনো অবহেলিত। শৈশব থেকেই বই পড়ার অভ্যাস গড়ে না উঠলে সুন্দর মানুষ ও সুন্দর মনন তৈরি হবে না। কুসংস্কার ও সামাজিক দীনতা দূর করতেও বই পড়ার বিকল্প নেই।

তিনি বলেন, আগে পরিবারে বই পড়ার সংস্কৃতি ছিল এবং মা-খালারাও বই পড়তেন। সেই সংস্কৃতি এখন কমে যাওয়ায় সন্তানদের মধ্যেও পাঠাভ্যাস গড়ে উঠছে না। জাতিকে এ অবস্থা থেকে উত্তরণে অর্থ বা সম্পদের চেয়ে জ্ঞানচর্চার প্রতি আগ্রহ তৈরি করা জরুরি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্তির কারণে মানুষের বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে। অথচ বই মানুষের জ্ঞানকে আলোকিত করে এবং মেধাকে শাণিত করে। এ বিবেচনায় বইমেলার আয়োজন ইতিবাচক উদ্যোগ।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কবি হাসান হাফিজ দেশব্যাপী বইমেলা আয়োজনের প্রস্তাব দেন।

জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ফরহাদ ডোনার ডানা, মেলার আহ্বায়ক আবদুস সাত্তার পাটোয়ারিসহ আরও অনেকে বক্তব্য দেন।

অনুষ্ঠানে আবৃত্তিশিল্পী টিটু মুন্সি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা আবৃত্তি করেন। এ সময় শহীদ জিয়াউর রহমানকে নিয়ে প্রকাশিত একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। পাশাপাশি যশোর জিয়া স্মৃতি পাঠাগার ও মানিকগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগারকে শ্রেষ্ঠ পাঠাগার হিসেবে সম্মাননা দেওয়া হয়।

আলোচনা অনুষ্ঠান শেষে ডা. জুবাইদা রহমান বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রকাশিত বই সম্পর্কে খোঁজখবর নেন।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটি ৪৮টি প্রকাশনা সংস্থাকে নিয়ে নয় দিনব্যাপী এ বইমেলার আয়োজন করেছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা। আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত এ বইমেলা চলবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page