1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সর্বশেষঃ
রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর আজ মহাসপ্তমী: দুর্গোৎসবের দ্বিতীয় দিনে দেবী দুর্গার আরাধনা সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

নেত্রকোণায় দুই পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

পাটোয়ারী, ময়মনসিংহ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬

নেত্রকোণার মদনে দুই পুলিশ সদস্যের ওপর হামলার অভিযোগে সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু মিয়াকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) নেত্রকোণা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীমের অনুমোদনে দপ্তর সম্পাদক আশরাফুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সৈয়দ মিঠু মিয়াকে কলেজ শাখা ছাত্রদলের সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার সঙ্গে সাংগঠনিক সব ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মদন সরকারি কলেজ মোড়ে চট্টগ্রামগামী বাসের যাত্রীদের হয়রানির অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম ঘটনাস্থলে যান। তার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ছিলেন।

সেখানে যাত্রীরা বিভিন্ন হয়রানির অভিযোগ তুলে ধরেন। এ সময় ছাত্রদল নেতা সৈয়দ মিঠু ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশ তাকে কিছুটা দূরে অবস্থান করতে বললে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘর্ষে দুই পুলিশ সদস্য আহত হন। আহতদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পর পুলিশ সৈয়দ মিঠুকে আটক করে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মদন থানা পুলিশ।

জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী বলেন, তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

One thought on "নেত্রকোণায় দুই পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার"

  1. Thanks a lot for sharing this with all of us you really know what you are talking about! Bookmarked. Kindly also visit my web site =). We could have a link exchange agreement between us!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page