1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষঃ
বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে দোকানপাট আজ রাতে বাংলাদেশের আকাশে দেখা যেতে পারে পারসেইড উল্কাবৃষ্টি রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত বৃহস্পতিবার দীর্ঘ লোডশেডিংয়ে হামলার আশঙ্কা, নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে পল্লী বিদ্যুতের চিঠি সেপ্টেম্বরে রাত ১১টা পর্যন্ত চলবে মেট্রোরেল মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ ৩ জন গ্রেপ্তার পরিচয়পত্র ছাড়া হকারি নয়, নির্ধারিত এলাকার বাইরে ব্যবসাও বন্ধ: ডিএসসিসি প্রশাসক ঢামেকের জরুরি বিভাগের সামনে কিশোরীর মরদেহ, রেখে পালালেন দুই ব্যক্তি বন্যায় ক্ষতিগ্রস্ত কাঠের সেতু ভেঙে বিপত্তিতে এমপি আব্দুস সাত্তার সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডে মধ্যস্থতায় মামলা নিষ্পত্তির সুযোগ

মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ ৩ জন গ্রেপ্তার

আরিফ হোসেন, রিপোর্টার, নোয়াখালী
  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬

নোয়াখালীর হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। এ সময় তাদের ব্যবহৃত একটি বাল্কহেড জব্দ করা হয়।

বুধবার (১২ আগস্ট) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে হাতিয়া উপজেলার মৌলভীচরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মো. আবু তাহের (৫৭), ভোলা সদর উপজেলার মো. আলাউদ্দিন (৪২) ও একই এলাকার মো. নিরব (৩৫)।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে অভিযান চালিয়ে সন্দেহভাজন একটি বাল্কহেড থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় বাল্কহেড থেকে ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, এসব সিমেন্ট মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, আটক তিনজনকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোস্টগার্ড বাদী হয়ে হাতিয়া থানায় মামলা করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page