1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ডিএমপির মিরপুর ও লালবাগ বিভাগে নতুন ডিসি পূর্বধলায় ৪০ বোতল ফেনসিডিল সহ আটক ১ গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক পূর্বাচলের সড়কজুড়ে অবৈধ অটো-সিএনজি স্ট্যান্ড ঢাকাসহ ২০ জেলায় মৃদু তাপপ্রবাহ, বৃষ্টিতে কমতে পারে তাপমাত্রা ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কের পথে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী অপ্রতিম হত্যা: আইফোনের পাশাপাশি সামনে এলো ৫ হাজার টাকা পাওনার বিরোধ শ্যামনগরে মরিয়মের মৃত্যুর বিচার ও গাজী নজরুলের ফাঁসির দাবিতে কুশপুত্তলিকা দাহ

তালতলীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি ঘোষণা, সভাপতি মাইনুল-সম্পাদক ফয়সাল

আরিফ খান জয়, বরগুনা রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মর্যাদা রক্ষা এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, বরগুনা জেলা শাখার অধীন তালতলী উপজেলা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

ঘোষিত কমিটিতে মাইনুল ইসলাম সভাপতি এবং ফয়সাল আহমেদ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এছাড়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিজ্ঞ ও দায়িত্বশীল শিক্ষক নেতাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংগঠনের নেতারা জানান, নতুন কমিটি শিক্ষক সমাজের অধিকার সংরক্ষণ, পেশাগত উন্নয়ন এবং প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করবে। পাশাপাশি শিক্ষকদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

কমিটি ঘোষণার পর তালতলী উপজেলার শিক্ষক সমাজের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সংশ্লিষ্টদের আশা, নতুন নেতৃত্বের দক্ষতা, সততা ও দূরদর্শিতার মাধ্যমে সংগঠনটি আরও শক্তিশালী হবে এবং শিক্ষক কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।

নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দকে বিভিন্ন সামাজিক, শিক্ষাবিষয়ক ও পেশাজীবী মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page