1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

ডেস্ক নিউজ
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী। তিনি বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন। সোমবার (২২ ডিসেম্বর) রাতে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন (গেজেট) জারি হতে পারে।

সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। অবসরে যাওয়ার আগে তিনি বিচারক জীবনের ইতি টেনে বর্তমানে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন।

সূত্র জানায়, আগামী ২৮ ডিসেম্বর বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ড. সৈয়দ রেফাত আহমেদের অনুপস্থিতিতে ইতোমধ্যে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন জুবায়ের রহমান চৌধুরী।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!