1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

নতুন দুর্যোগ না হলে বৃহস্পতিবার থেকে খুলছে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬

নতুন কোনো প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা না থাকলে আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।

তিনি বলেন, বান্দরবানের বিপুলসংখ্যক মানুষের জীবিকা পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল। দীর্ঘদিন পর্যটনকেন্দ্র বন্ধ থাকায় সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই ১৫ জুলাইয়ের পর পরিস্থিতি স্বাভাবিক থাকলে এবং বড় ধরনের কোনো দুর্যোগের আশঙ্কা না থাকলে ১৬ জুলাই থেকে জেলার সব পর্যটনকেন্দ্র পুনরায় চালু করা হবে।

জেলা প্রশাসক আরও বলেন, সাম্প্রতিক দুর্যোগ মোকাবিলায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সরকারি দপ্তর সমন্বিতভাবে কাজ করেছে। ভবিষ্যতেও এ ধরনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে যেকোনো দুর্যোগ মোকাবিলা করা সম্ভব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অপু দেব, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page