1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

ইরানের স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৫ শিশু নিহত, যুক্তরাষ্ট্রের জড়িত থাকার সন্দেহ

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৬৫ শিশু নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনীর একটি প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে—এ হামলায় যুক্তরাষ্ট্রের বাহিনী জড়িত থাকতে পারে। তবে তদন্ত এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

গত শনিবার সংঘটিত এ হামলাটি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র থেকে হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। নিহতদের স্মরণে ইরানে গণ জানাজা ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

এদিকে ইউনিসেফ জানিয়েছে, সাম্প্রতিক সামরিক উত্তেজনায় মধ্যপ্রাচ্যে প্রায় ২০০ শিশু নিহত হয়েছে, যার মধ্যে ইরানেই মারা গেছে ১৮১ জন। সংস্থাটি বলেছে, যুদ্ধের সবচেয়ে বড় মূল্য দিচ্ছে শিশুরাই।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!