1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

ঢাবিতে ১৯ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ

মিডিয়া ডেস্ক
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ঈদুল ফিতরের ছুটি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়–এর সব ক্লাস ও পরীক্ষা আগামী ১৯ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে।

রোববার (৮ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমদ খান–এর সভাপতিত্বে সিন্ডিকেট ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সরকারের জারি করা প্রজ্ঞাপন এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে পাঠানো পত্র নিয়ে আলোচনা শেষে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার (৯ মার্চ) থেকে ২৮ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অ্যাকাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে। তবে ৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো যথারীতি খোলা থাকবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী সময়ে প্রশাসনিক কার্যক্রম কীভাবে চলবে এবং অফিস খোলা থাকবে কি না—সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!