অভিনেতা Arjun Kapoor-এর সঙ্গে বিচ্ছেদের পর থেকেই Malaika Arora-র ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে। গত দুই বছরে একাধিক পুরুষের সঙ্গে তার নাম জড়ানোয় প্রায়ই আলোচনায় থাকছেন এই বলিউড তারকা।
কখনো হিরে ব্যবসায়ী Harsh Mehta, আবার কখনো ‘স্প্লিটসভিলা’ খ্যাত Sourav Bedi-র সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন মালাইকা। তিনি জানান, এখন আর এসব গুঞ্জন তাকে বিচলিত করে না। বরং তিনি বলেন, “এখন আমি এগুলো রসিকতা হিসেবেই গ্রহণ করি।” এমনকি এসব নিয়ে ছেলে Arhaan Khan-এর সঙ্গে হাসাহাসিও করেন।
গত বছর এক অনুষ্ঠানে হর্ষ মেটার সঙ্গে তার ঘনিষ্ঠতার খবর ছড়ায়, এমনকি তারা একসঙ্গে বিদেশ ভ্রমণেও গিয়েছেন বলে গুঞ্জন রয়েছে। এর মধ্যেই সৌরভ বেদীর সঙ্গে তার নাচের ভিডিও নতুন করে আলোচনার জন্ম দেয়।
নিজেকে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে জীবনযাপন প্রসঙ্গে মালাইকা বলেন, “সবকিছু পরিকল্পনা করে হয় না। যদি কিছু হওয়ার থাকে, তা এমনিতেই হবে। আমি এখন খুব সুখী।” তিনি আরও বলেন, সঙ্গী থাকা সুন্দর বিষয় হলেও বর্তমানে তিনি সক্রিয়ভাবে কাউকে খুঁজছেন না।
তার ভাষায়, “আমি নিজেকে নিজেই তৈরি করেছি, সেটা নিয়ে আমি গর্বিত। আমাকে পরিপূর্ণ করার জন্য কোনো পুরুষের প্রয়োজন নেই।”
Arbaaz Khan-এর সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানার পর মালাইকা নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন। স্বাধীনচেতা জীবনবোধ ও আত্মবিশ্বাসই এখন তার পরিচয়ের মূল শক্তি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়