1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

রবি–ডলির বিচ্ছেদ: ডলি জানালেন সত্যিটা

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

এক সময়ে জনপ্রিয় সংগীতশিল্পী দম্পতি রবি চৌধুরী ও ডলি সায়ন্তনী হঠাৎই বিচ্ছেদ করেন। বহু বছর পর সম্প্রতি একটি পডকাস্টে রবি চৌধুরী ডলির বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলেন। তিনি জানান, ডলির ফোনে ‘দুলাভাই’ নামে থাকা এক নম্বরের কারণে তার সন্দেহ জন্ম নেয় এবং পরে প্রমাণের ভিত্তিতে তিনি ডিভোর্সের সিদ্ধান্ত নেন।

রবির এই বক্তব্যের পরই ডলি সায়ন্তনী সামাজিক মাধ্যমে মুখ খুলেছেন। বুধবার (৪ মার্চ) রাতে দেওয়া স্ট্যাটাসে তিনি অভিযোগগুলোকে ‘বিভ্রান্তিকর ও ভিত্তিহীন’ বলে উল্লেখ করেন। তিনি জানান, তারা কোনো বিতর্কে যেতে চান না এবং সম্মান ও আইনের প্রতি আস্থা রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

ডলি আরও বলেন, ব্যক্তিগত বিষয়কে অযথা আলোচনার বিষয় না করার আহ্বান জানাচ্ছেন এবং তাদের নীরবতাকে দুর্বলতা মনে করার সুযোগ নেই। তিনি স্পষ্ট করে জানান, ডিভোর্সের সিদ্ধান্ত নিজেই নিয়েছিলেন এবং সেই সময়ই প্রেস কনফারেন্সে বিষয়টি বিস্তারিত জানানো হয়েছিল।

শেষে তিনি মাহে রমজানের প্রসঙ্গ টেনে সকলের জন্য পবিত্রতা রক্ষার তৌফিক কামনা করেন।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!