1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

ভিয়েনার আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশি সিনেমা ‘দেলুপি’

বিনোদন ডেস্ক
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’ এবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত রেড লোটাস এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬-এ প্রদর্শিত হতে যাচ্ছে। ২৩ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত আয়োজিত এই উৎসবের অংশ হিসেবে ২৫ এপ্রিল দুপুর ১টা ৩০ মিনিটে স্ট্যাটকিনো থিয়েটারে সিনেমাটির প্রদর্শনী হবে।

এর আগে চলতি বছরের শুরুতে নেদারল্যান্ডসের ৫৫তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম ২০২৬-এ প্রদর্শিত হয়ে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে ‘দেলুপি’। ইউরোপে এটি সিনেমাটির দ্বিতীয় বড় আন্তর্জাতিক উৎসব।

ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটি বাংলাদেশের সমকালীন নির্মাণশৈলী ও গল্প বলার ধারা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরছে। পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম বলেন, নেদারল্যান্ডসে পাওয়া ইতিবাচক সাড়ার পর অস্ট্রিয়ায় প্রদর্শনের সুযোগ পাওয়া বাংলা সিনেমার জন্য বড় অর্জন।

‘দেলুপি’ নামটি এসেছে খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়ন থেকে। স্থানীয় মানুষের জীবন, বাস্তবতা ও সম্পর্কের গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি পুরোপুরি স্থানীয়ভাবে শুটিং ও অভিনয়ের মাধ্যমে তৈরি হয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!