1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১ নভেম্বরই পালিত হবে জাতীয় যুব দিবস, সিদ্ধান্ত মন্ত্রিসভার রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম হচ্ছেন নতুন নৌবাহিনী প্রধান যাত্রাবাড়ীতে স্কুলের টয়লেটে অচেতন শিক্ষার্থীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস বিনিয়োগে গতি আনতে ‘ইনভেস্ট বাংলাদেশ’ গঠন, সংসদে বিল পাস লোহিত সাগরের নৌপথ বন্ধে হুথিদের নির্দেশ দিয়েছে ইরান: রয়টার্স সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা কমানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: শামা ওবায়েদ ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমস্যা সমাধানে আশ্বাস রথযাত্রার অনুষ্ঠানে হঠাৎ অসুস্থ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল নরসিংদীর রায়পুরায় খালে গোসল করতে নেমে চার মাদ্রাসাছাত্রীর মৃত্যু

লোহিত সাগরের নৌপথ বন্ধে হুথিদের নির্দেশ দিয়েছে ইরান: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালি বন্ধ রাখার পর এবার বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত নৌপথ লোহিত সাগরও পুরোপুরি বন্ধ করে দেওয়ার জন্য ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নির্দেশ দিয়েছে ইরান।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স উচ্চপর্যায়ের অন্তত তিনটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

সূত্রগুলোর দাবি, যুক্তরাষ্ট্র যদি ইরানের জাতীয় বিদ্যুৎ গ্রিড বা জ্বালানি অবকাঠামোর ওপর হামলা চালায়, তাহলে পাল্টা জবাব হিসেবে লোহিত সাগরে তেল পরিবহনের পথ বন্ধ করে দিতে হুথিদের নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, এমন পদক্ষেপ বাস্তবায়িত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের সংকট সৃষ্টি হতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে ইরানের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা এবং বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি আঞ্চলিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, এ নিয়ে তেহরানের নীতিনির্ধারণী পর্যায়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং হুথিদের কাছেও বার্তাটি পৌঁছে দেওয়া হয়েছে।

তবে নির্দেশনাটি ঠিক কীভাবে পাঠানো হয়েছে কিংবা মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলার হুমকি দেওয়ার পরই এটি পাঠানো হয়েছে কি না—সে বিষয়ে সূত্রগুলো সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি।

এদিকে হুথিদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ইয়েমেনের হোদাইদাহ, এডেন উপসাগরের মধ্যবর্তী পাহাড়ি অঞ্চল এবং লোহিত সাগরের প্রবেশমুখে ইতোমধ্যে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোতায়েন করা হয়েছে।

সূত্রটির দাবি, বাণিজ্যিক ও সামরিক জাহাজে হামলা চালিয়ে নৌপথ অবরুদ্ধ করার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। ইয়েমেনে অবস্থানরত ইরানের ইসলামি রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রতিনিধিদের কাছ থেকে চূড়ান্ত নির্দেশনা পেলেই হুথিরা সর্বাত্মক হামলা শুরু করতে পারে বলে জানিয়েছে ওই সূত্র।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page