যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী Keir Starmer জানিয়েছেন, ব্রিটিশ বাহিনী ইরানের ভূখণ্ডে প্রবেশ করবে না এবং দেশটি এ যুদ্ধে জড়াবে না।
তিনি বলেন, চলমান পরিস্থিতিতে যুক্তরাজ্য শুধু ‘প্রতিরক্ষামূলক ব্যবস্থা’ নিচ্ছে, যাতে ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা, দেশের স্বার্থ এবং আঞ্চলিক মিত্রদের সুরক্ষা নিশ্চিত করা যায়।
স্টারমার আরও জানান, যুক্তরাজ্য নিজেদের স্বার্থ রক্ষা এবং গুরুত্বপূর্ণ Strait of Hormuz পুনরায় সচল রাখতে কাজ করবে।
তবে তিনি জোর দিয়ে বলেন, কোনোভাবেই এই যুদ্ধে যুক্তরাজ্যকে জড়ানো হবে না।
সূত্র: BBC
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়