1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

কুয়াকাটা সাবমেরিন কেবলের রক্ষণাবেক্ষণে আন্তর্জাতিক ইন্টারনেটের গতি কমতে পারে

টেক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

দেশের আন্তর্জাতিক ইন্টারনেটে সাময়িক চাপ তৈরি হতে যাচ্ছে। কুয়াকাটায় স্থাপিত দ্বিতীয় সাবমেরিন কেবল এসএমডব্লিউ-ফাইভ (সি-এমই-ডব্লিউই-৫) রক্ষণাবেক্ষণ কাজের কারণে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত থেকে তিন দিন ইন্টারনেটের গতি কমে যেতে পারে।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত এই কাজ চলবে। এ সময় সিঙ্গাপুরমুখী আন্তর্জাতিক সার্কিটগুলো আংশিকভাবে প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ফলে ব্যবহারকারীরা ধীরগতির ইন্টারনেট বা মাঝে মাঝে সংযোগে বিঘ্নের মুখোমুখি হতে পারেন। তবে পরিস্থিতি সামাল দিতে বিকল্প সংযোগ চালু থাকবে। কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম সাবমেরিন কেবল এসএমডব্লিউ-ফোর (সি-এমই-ডব্লিউই-৪) মাধ্যমে আন্তর্জাতিক সংযোগ সচল রাখা হবে।

বিএসসিপিএলসি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে স্বাভাবিক সেবা পুনঃপ্রতিষ্ঠা করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!