1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের ৫০০ বৃত্তি, আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০টি বৃত্তির ঘোষণা দিয়েছে সৌদি আরব সরকার। এ বৃত্তির আওতায় আবেদন ও নিবন্ধন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে হবে।

সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক চিঠির ভিত্তিতে এ তথ্য জানিয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

সৌদি আরবের রয়্যাল দূতাবাসের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য গত ১৯ এপ্রিল ২০২৬ থেকে আবেদন ও নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশি শিক্ষার্থীরাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

আগ্রহীদের সৌদি সরকারের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে আবেদন সম্পন্ন করতে হবে (studyinsaudi.moe.gov.sa)।

বৃত্তি-সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগপ্রাপ্ত লিয়াজোঁ কর্মকর্তা মোহাম্মদ বিন সাঈদ আল-যাহরানির সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বিস্তারিত তথ্য জানতে আগ্রহীরা শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ই-মেইল ঠিকানায় যোগাযোগ করতে পারবেন (studyksa.inq@moe.gov)।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ জানিয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট অধিদপ্তর ও শিক্ষা বোর্ডগুলোকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page