1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সর্বশেষঃ
৮৩৭ পর্যটক নিয়ে সেন্টমার্টিনে মৌসুমের প্রথম জাহাজ, দ্বীপজুড়ে উৎসবের আমেজ শূন্য পাসের হার, ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ রাজারবাগ পুলিশ লাইন্সের গেটে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে ছুটোছুটি ইউরোপের আকাশপথে বোমাতঙ্ক, ৩৪ ফ্লাইটে জরুরি অবতরণ ও রুট পরিবর্তন নভেম্বরে বঙ্গোপসাগরে ২–৩টি লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে একাধিক ডিসেম্বরে মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর কার্যক্রম শুরুর আশা এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন, দলীয় রাজনীতি ও জোট নিয়ে তুললেন প্রশ্ন সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়, ভুটানকে হারাল ১-০ গোলে পূর্বধলায় ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে টাকার কার্লসনের দাবি, বাড়ছে উদ্বেগ

ইউরোপের আকাশপথে বোমাতঙ্ক, ৩৪ ফ্লাইটে জরুরি অবতরণ ও রুট পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

পরপর দুই দিন ধরে একের পর এক ভুয়া বোমা হামলার হুমকিতে ইউরোপের আকাশপথে আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। গত কয়েক দিনে অন্তত ৩৪টি আন্তর্জাতিক ফ্লাইটে বোমাতঙ্কের কারণে জরুরি অবতরণ, ফ্লাইটের গতিপথ পরিবর্তনসহ নানা ধরনের বিঘ্ন ঘটেছে। যুক্তরাজ্য, ইতালি, স্পেন, ফ্রান্স ও আয়ারল্যান্ডসহ অন্তত ১৬টি দেশের ফ্লাইট এ পরিস্থিতির শিকার হয়েছে।

বোমাতঙ্কের ঘটনায় রায়ান এয়ার, ইজিজেট, উইজ এয়ার ও এয়ার লিঙ্গাসের মতো শীর্ষস্থানীয় উড়োজাহাজ সংস্থার ফ্লাইটও বিঘ্নিত হয়েছে। লন্ডনের হিথ্রো ও বার্মিংহাম বিমানবন্দরেও একাধিক হুমকি বার্তা পাওয়া যায়। তবে ব্যাপক তল্লাশি চালিয়েও কোনো বিমানে বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। শেষ পর্যন্ত সব ফ্লাইট নিরাপদে অবতরণ করেছে।

তদন্তকারীদের বরাতে জানা গেছে, সাধারণত প্রতিদিন দু-একটি ভুয়া সতর্কবার্তা পাওয়া গেলেও অল্প সময়ে এতগুলো হুমকির ঘটনা স্বাভাবিক নয়। তাঁদের ধারণা, এর পেছনে সমন্বিত কোনো তৎপরতা থাকতে পারে।

রায়ান এয়ারের একটি ফ্লাইটের শৌচাগারের দেয়ালে ‘বোমা’ লেখা দেখতে পেয়ে তল্লাশি চালানো হয়। অন্যদিকে, বোমাতঙ্কের কারণে এয়ার লিঙ্গাসের একটি ফ্লাইট ফ্রান্সের একটি সামরিক ঘাঁটিতে জরুরি অবতরণ করে।

ইতালির রোম ও বুলগেরিয়ার সোফিয়া বিমানবন্দরে পাঠানো হুমকি বার্তায় নিজেদের রাশিয়ার উগ্র জাতীয়তাবাদী ও নারীবাদবিরোধী গোষ্ঠী ‘মেল স্টেট’-এর সদস্য বলে দাবি করা হয়। বার্তায় আকাশ লাল করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। তবে সংগঠনটির প্রতিষ্ঠাতা ভ্লাদিস্লাভ পোজদনিয়াকভ এ ঘটনায় দায় স্বীকার করেননি।

এসব ঘটনার পেছনে রাশিয়া বা ইরানের মতো কোনো রাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেতো আশঙ্কা প্রকাশ করে বলেছেন, আড়ালে থেকে আতঙ্ক ছড়ানোর এ ধরনের তৎপরতা ‘ছায়াযুদ্ধ’ বা ‘আন্ডার-থ্রেশহোল্ড ওয়ারফেয়ার’-এর অংশ হতে পারে।

সম্প্রতি সুপারমার্কেটের শীতলীকরণ ব্যবস্থায় সাইবার হামলার ঘটনার পরপরই ইউরোপের বিমান চলাচলে এমন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও এসব অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ক্রেমলিন।

আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ) এবং ইউরোপীয় ইউনিয়নের পরিবহন কমিশনার এ ঘটনায় নিন্দা জানিয়েছেন। বেসামরিক যাত্রীদের লক্ষ্য করে এ ধরনের হুমকিকে তাঁরা সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page