1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
বীরগঞ্জে ঈদগাহ ও খেলার মাঠের বেহাল দশা পরিদর্শনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল ইসলাম নেত্রকোনায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাত পথচারী নিহত, মামলা দায়ের বাংলাদেশের পোশাকশ্রমিকদের আন্দোলনে নজর রাখছে ভারত নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে জোট গঠনের উদ্যোগ ইসরায়েলের চার বিরোধী দলের গোনাহ মাফের জন্য পবিত্র কোরআনে শেখানো পাঁচটি দোয়া পল্লবীতে কুরিয়ার সার্ভিসের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ, আহত কর্মচারী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু, পদ্মা ব্যারেজ নির্মাণে পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বছরের শেষ নাগাদ ইসরায়েলকে ৪০০ কোটি ডলারের সামরিক সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের এবিজি ইউনিভার্সিটি কাপের চ্যাম্পিয়ন ড্যাফোডিল, রানার্স-আপ এআইইউবি ঝালকাঠিতে এলপিজির দাম ২ হাজার ছাড়াল, বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছেন ক্রেতারা

বাংলাদেশের পোশাকশ্রমিকদের আন্দোলনে নজর রাখছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান বিক্ষোভের সার্বিক পরিস্থিতির ওপর ভারত কড়া নজর রাখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাক্ষিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের অভ্যন্তরীণ অসন্তোষ ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখার বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরেন জয়সওয়াল।

তিনি বলেন, বাংলাদেশের পরিস্থিতি ও সেখানে ঘটে চলা বিভিন্ন ঘটনা ভারত পর্যবেক্ষণ করছে। ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে নয়াদিল্লি ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী।

সংবাদ সম্মেলনে গঙ্গা পানি চুক্তিসহ দুই দেশের অভিন্ন নদী ব্যবস্থাপনার বিষয়েও প্রশ্ন করা হয়। জবাবে জয়সওয়াল জানান, আন্তঃসীমান্ত নদী নিয়ে যেকোনো আলোচনা নির্ধারিত দ্বিপক্ষীয় কাঠামোর মধ্যেই পরিচালিত হবে।

তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে যৌথ নদী কমিশন রয়েছে। গঙ্গাসহ সব আন্তঃসীমান্ত নদীর বিষয়ে আলোচনার জন্য এটিই আনুষ্ঠানিক ও কাঠামোবদ্ধ মাধ্যম।

এ ছাড়া ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আসন্ন উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগের বিষয়ে মুখপাত্র জানান, বাংলাদেশের নেতৃত্বের জন্য ভারতের পক্ষ থেকে স্থায়ী আমন্ত্রণ রয়েছে।

জয়সওয়াল বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ইতোমধ্যে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে নতুন কোনো অগ্রগতি হলে তা জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page