1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

ঢাকাসহ দেশের ১০ জেলায় ঘণ্টায় ৮০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি সম্ভাবনা

আবহাওয়া ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

ঢাকাসহ দেশের অন্তত ১০টি জেলায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এই কারণে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

সতর্ক এলাকার মধ্যে রয়েছে ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার। এই অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০–৮০ কিমি বেগে অস্থায়ী ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

দেশের অন্যান্য অঞ্চলে ঘণ্টায় ৪৫–৬০ কিমি বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং সেখানে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টায় প্রকাশিত পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়া, বজ্রবৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহারযোগ্য নহে

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!