1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

শেখ হাসিনাকে দেশে ফেরানো গেলে গ্রেফতার করা হবে: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হলে তাকে গ্রেফতার করা হবে। তিনি জানান, এ বিষয়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।

রোববার (১২ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনাকে দেশে প্রত্যাবর্তনের পর আইন অনুযায়ী তাকে গ্রেফতার করা হবে এবং এ মামলায় জামিনের সুযোগ নেই।

তিনি আরও বলেন, নির্ধারিত সময় অতিক্রম করায় প্রচলিত আইন অনুযায়ী শেখ হাসিনার আপিলের সুযোগ নেই। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সর্বোচ্চ আদালতের ওপর নির্ভর করবে।

আমিনুল ইসলাম জানান, ১৯৭৫ সালে সিরাজ শিকদার হত্যাকাণ্ডসহ আওয়ামী লীগের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগের তদন্তও চলমান রয়েছে।

এ বিষয়ে তদন্ত শেষ হলে আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page