1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সর্বশেষঃ
২৩ দিনেই ১৩৪ কোটি, কোন সিনেমা জানেন? ধামরাইয়ে বংশী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার এশার পর ঘুম, ফজরে এসে দেখলেন মসজিদ নেই শাহজালালে স্বর্ণ চোরাচালান: বাহক ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা দাতা সংস্থাগুলোর নজরে বাংলাদেশ, ছাড়াচ্ছে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো দেখা যাবে টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ নিবন্ধন পেল ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’ জিয়াউর রহমানকে গুলি করেছিলেন লে. কর্নেল মতিউর রহমান: মোজাফফর মীরসরাইয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

চর বাদাম ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় দিদার উদ্দিন রাজু

সালমান ইমন, লক্ষ্মীপুর রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ২ নম্বর চর বাদাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আলোচনায় রয়েছেন মো. দিদার উদ্দিন রাজু। দীর্ঘদিন ধরে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখায় স্থানীয়দের মধ্যে তাকে নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

দিদার উদ্দিন রাজু বর্তমানে ২ নম্বর চর বাদাম ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং রামগতি উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। পাশাপাশি তিনি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হিসেবে স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা জানিয়েছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তার অংশগ্রহণ রয়েছে। মানুষের পাশে দাঁড়ানো, অসহায়দের সহযোগিতা এবং স্থানীয় বিভিন্ন সামাজিক উদ্যোগে সম্পৃক্ততার কারণে চেয়ারম্যান পদে তার প্রার্থিতা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে দিদার উদ্দিন রাজু বলেন, সুযোগ পেলে তিনি চর বাদাম ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চান। ইউনিয়নের উন্নয়ন, সাধারণ মানুষের সেবা এবং সামাজিক সমস্যাগুলো সমাধানে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

স্থানীয় পর্যায়ে তার সমর্থকরা তাকে একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থী হিসেবে তুলে ধরছেন। তবে আসন্ন নির্বাচনে শেষ পর্যন্ত কারা প্রার্থী হচ্ছেন এবং ভোটাররা কাকে বেছে নেবেন, সেটিই এখন দেখার বিষয়।

চর বাদাম ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে দিদার উদ্দিন রাজুর নাম আলোচনায় থাকায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page