1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

উখিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, রোহিঙ্গা কিশোর গুরুতর আহত

জামিলুর, কক্সবাজার প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা কিশোর গুরুতর আহত হয়েছে।

রোববার (২৯ মার্চ) দুপুর ১টার দিকে পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় এ ঘটনা ঘটে। আহত কিশোর আব্দুল হাকিম (১৫), উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহীমের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মাছ ধরতে গিয়ে তীরে ওঠার সময় হাকিমের পা একটি পুঁতে রাখা স্থলমাইনের ওপর পড়লে বিকট বিস্ফোরণ ঘটে। এতে সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়।

বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মিয়ানমারের অভ্যন্তরে পুঁতে রাখা মাইনে বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

তিনি আরও বলেন, সীমান্তের ওপারে বিভিন্ন স্থানে মাইন পুঁতে রাখা রয়েছে। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অনেকে ঝুঁকি নিয়ে মাছ ধরতে গেলে এমন দুর্ঘটনা ঘটছে।

এদিকে, এ ধরনের বিস্ফোরণ বাড়তে থাকায় সীমান্ত এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!