ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্র শিল্পের কর্মীদের জন্য ৫ দিনের ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
মঙ্গলবার (১০ মার্চ) নোয়াবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদের ছুটি পালন করা হবে।
এর ফলে ২০ থেকে ২৪ মার্চ পর্যন্ত কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না।
নোয়াবের সভাপতি এ কে আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছুটির সময় নোয়াবের সদস্যভুক্ত সব পত্রিকাকে এই সিদ্ধান্ত অনুসরণ করতে হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়