1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষঃ
ভিডিও ধারণ করায় সাংবাদিককে মারধরের অভিযোগ, ডিএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ ২০২৭ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নয়, লটারিতেই ভর্তি; অন্যান্য শ্রেণিতে থাকবে পরীক্ষা কনসার্টে গান গাওয়ার সময় আর্কের হাসানকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপ, নিন্দার ঝড় ডিএমপিতে সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ৭ কর্মকর্তার বদলি গাজীপুরে নেশায় বাধা দেওয়ায় নারীকে মারধর, শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ আওয়ামী লীগের কার্যক্রম অব্যাহত থাকলে বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব পড়তে পারে: শামা ওবায়েদ তনু হত্যা মামলা: হাফিজুর রহমানের জামিন বাতিল, ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ খালেদা জিয়াকে বাধা দেওয়ার মামলায় সাবেক যুগ্ম সচিব জগলুল পাশার ৭ দিনের রিমান্ড শাবিপ্রবিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুরু রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে শিশুর মৃত্যু, ভারী বৃষ্টিতে বাড়ছে ঝুঁকি

জামিলুর, কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নুনুশি (৭) নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) দুপুরে ক্যাম্পের এফ-৫ ব্লকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টির মধ্যে হঠাৎ পাহাড়ের ঢাল থেকে মাটি ও পাথরের বিশাল অংশ ধসে পড়ে। এতে মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় নুনুশি। সে ওই ব্লকের বাসিন্দা জামাত হোসেনের ছেলে

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাত থেকে চলমান ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে ক্যাম্পের বিভিন্ন পাহাড়ি এলাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দুর্ঘটনার খবর পেয়ে এপিবিএনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করেন।

তিনি আরও বলেন, পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢালে বসবাসকারী পরিবারগুলোকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন হলে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার অনুরোধ করা হয়েছে।

প্রতি বর্ষা মৌসুমেই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যায়। টানা বৃষ্টিতে পাহাড়ের মাটি আলগা হয়ে পড়ায় প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে। গত মাসেও পৃথক পাহাড় ধসের ঘটনায় অন্তত ১৯ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছিল।

সংশ্লিষ্টরা বলছেন, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ বসতিগুলো থেকে বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং পাহাড় ধস প্রতিরোধে কার্যকর ব্যবস্থা জোরদার করা জরুরি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page