1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

বিপাশা হায়াত নতুন লুকে ফের ক্যামেরার সামনে

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত এবার নতুন রূপে নিজেকে মেলে ধরেছেন। কাঁচাপাকা চুলের নতুন লুকে হাজির হয়ে তিনি দর্শকদের চমক দিয়েছেন, পাশাপাশি শিল্পীসত্তার সরব উপস্থিতিও জানান দিয়েছেন।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের বারান্দায় বৈশাখী শোভাযাত্রার প্রস্তুতিতে নবীন শিল্পীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মুখোশে রং মেলাতে দেখা গেছে তাঁকে। ১৯৯২-৯৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসেবে চারুকলা ইনস্টিটিউট থেকে ১৯৯৮ সালে এমএফএ সম্পন্ন করা বিপাশাকে ক্যাম্পাসের আঙিনায় সাবলীল ও আনন্দমুখর দেখার অভিজ্ঞতা ছিল।

২০১৯ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রে প্রবাস জীবনযাপন করছেন। তবে সুযোগ পেলেই দেশে ফেরেন। দেশে এলেও এতদিন ক্যামেরা এড়িয়ে চলেছেন, কিন্তু এবারের ফেরাটা ভিন্ন মাত্রা যোগ করেছে।

সম্প্রতি সাত বছর পর তিনি আবারও ক্যামেরার সামনে উপস্থিত হয়েছেন। অভিনয় থেকে দূরে থাকার কারণ তুলে ধরেছেন। বিপাশা নিয়মিত ছবি আঁকছেন এবং দেশ-বিদেশে বিভিন্ন প্রদর্শনীতেও অংশ নিচ্ছেন। গত শনিবার “বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে”-এর একটি বিশেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজের না-বলা অনেক কথা শেয়ার করেছেন।

পডকাস্টে তিনি জানান, তিনি অভিনয় থেকে বিদায় নেননি। ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র বনলতা এক্সপ্রেস-এ অভিনয়ের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন। তাঁর ভাষ্য, “শুধু মানসিকভাবে নয়, শারীরিকভাবে ঘাম ঝরানো কোনও চরিত্র করতে চাই। বনলতা এক্সপ্রেস-এ সেই সুযোগ কম ছিল। আমি খুব সেজেগুজে কাজ করতে পছন্দ করি না। আমি সেই মানুষগুলোর কথা বলতে চাই, যারা বেদনার্ত ও অনেক কষ্টে আছে।”

গত বছর রাজধানী ঢাকায় গ্যালারি চিত্রক-এ বিপাশা হায়াতের একক চিত্রপ্রদর্শনী ‘প্রস্তরকাল’ অনুষ্ঠিত হয়।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!