1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

হামের প্রাদুর্ভাব রোধে বিশেষ প্রস্তুতি, টিকা সংগ্রহে ৬০৪ কোটি টাকা বরাদ্দ

হেলথ ডেস্ক
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

ঢাকা ও রাজশাহীসহ দেশে হামের প্রাদুর্ভাব ঠেকাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সরদার মো. সাখাওয়াত হোসেন

সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের টিকা সংগ্রহে ইউনিসেফ-এর মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি হাসপাতালে হামের চিকিৎসার জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে রাজশাহী ও মানিকগঞ্জে ভেন্টিলেটর সুবিধা বাড়ানো হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স প্রস্তুত রাখা হয়েছে।

তিনি আরও জানান, ২০১৮ সালের পর দেশে হামের টিকাদান কার্যক্রমে বড় কোনো ক্যাম্পেইন হয়নি। নতুন করে টিকা সংগ্রহের জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়া দেশের স্বাস্থ্যখাত উন্নয়নে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতা নির্ধারণে দুই দেশের বিশেষজ্ঞদের নিয়ে পাঁচ সদস্যের একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী মে মাসের মধ্যে এ পরিকল্পনা চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!