1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

যশোরে মাকে চাকু দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা, মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার

দিদারুল, স্টাফ রিপোর্টার, যশোর
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডে মাকে চাকু দেখিয়ে টাকা আদায়ের চেষ্টার অভিযোগে মাদকাসক্ত যুবক মুনতাসির ইসলামকে আটক করেছে পুলিশ। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তার মা ফরিদা ইসলাম জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে ছেলেকেই পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় তিনি নিজেই বাদী হয়ে মামলা করেছেন।

মুনতাসির ইসলাম মৃত একরামুল ইসলামের ছেলে। ফরিদা ইসলাম জানান, তার স্বামী চার বছর আগে মারা যান। এরপর থেকেই ছেলে মুনতাসির মাদকাসক্ত হয়ে পড়ে। সে প্রায়ই বন্ধু-বান্ধবদের বাড়িতে এনে মাদক সেবন করে এবং বাধা দিলে পরিবারের সদস্যদের মারধরের চেষ্টা করে। নেশার টাকার জন্য সে নিয়মিতভাবে পরিবারের ওপর চাপ সৃষ্টি করত এবং স্বামীর রেখে যাওয়া সঞ্চয়ের মুনাফার টাকাও খরচ করে ফেলেছে।

ফরিদা ইসলাম আরও জানান, মঙ্গলবার সকালে ঢাকা থেকে বাড়ি ফেরার পর মুনতাসির তার কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে সে একটি চাকু দেখিয়ে ভীতি সৃষ্টি করে এবং মারধরের চেষ্টা করে। উপায় না পেয়ে ভয়ে তিনি ৯৯৯ নম্বরে ফোন করেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মুনতাসিরকে আটক করে। এ সময় তার কাছ থেকে দুটি চাকু উদ্ধার করা হয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পুলিশ আদালতের মাধ্যমে মুনতাসির ইসলামকে কারাগারে পাঠিয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!