আগামী তিন দিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বিভাগে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার (৬ মার্চ) সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রোববার রংপুর বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সোমবার রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের অন্য এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে।
এছাড়া মঙ্গলবার রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়