1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

আইফোনে আসছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা? প্রযুক্তি পরীক্ষায় Apple স্মার্টফোনের ক্যামেরা প্রযুক্তিতে দীর্ঘদিন ধরেই শীর্ষস্থান ধরে রেApple

টেক ডেস্ক
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

স্মার্টফোনের ক্যামেরা প্রযুক্তিতে দীর্ঘদিন ধরেই শীর্ষস্থান ধরে রেখেছে Apple-এর আইফোন। তবে অন্যান্য নির্মাতা প্রতিষ্ঠান ইতোমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা বাজারে আনলেও এ ক্ষেত্রে তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে অ্যাপল। এবার গুঞ্জন উঠেছে, নতুন আইফোনে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা যুক্ত করতে প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে প্রতিষ্ঠানটি।

চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে ‘ডিজিটাল চ্যাট স্টেশন’ নামের এক প্রযুক্তি সূত্রের পোস্টে দাবি করা হয়েছে, অ্যাপল বর্তমানে ১/১.২ ইঞ্চি আকারের একটি ২০০ মেগাপিক্সেলের সেন্সর নিয়ে কাজ করছে। এই সেন্সরটি প্রচলিত সেন্সরের তুলনায় বড় হতে পারে, যা কম আলোতে ভালো ছবি ধারণ এবং ডায়নামিক রেঞ্জ বাড়াতে সহায়ক হবে।

বিশেষজ্ঞদের মতে, বড় সেন্সর ব্যবহারের ফলে ছবির বিস্তারিত ও মান উল্লেখযোগ্যভাবে উন্নত হতে পারে। ফলে আইফোনের ক্যামেরা সক্ষমতায় বড় ধরনের অগ্রগতি আসার সম্ভাবনা রয়েছে।

ধারণা করা হচ্ছে, এই ২০০ মেগাপিক্সেল সেন্সরটি আইফোনের প্রধান ক্যামেরা হিসেবে ব্যবহৃত হতে পারে। তবে আল্ট্রা-ওয়াইড ও টেলিফটো ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলই থাকতে পারে। এতে করে বর্তমান মডেলের তুলনায় মেইন ক্যামেরায় বড় ধরনের উন্নতি দেখা যেতে পারে।

বর্তমানে বাজারে থাকা আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলে ৪৮ মেগাপিক্সেলের মেইন সেন্সর ব্যবহৃত হয়েছে। সেই তুলনায় ২০০ মেগাপিক্সেলের সেন্সর হলে এটি অনেক বেশি শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে।

তবে এই নতুন প্রযুক্তি খুব শিগগিরই আসছে না বলেই ইঙ্গিত মিলছে। ধারণা করা হচ্ছে, আইফোন ১৯ প্রো, অ্যাপলের দ্বিতীয় প্রজন্মের ফোল্ডেবল ফোন অথবা আইফোনের ২০তম বার্ষিকী উপলক্ষে বিশেষ কোনো সংস্করণে প্রথমবারের মতো এই সেন্সর দেখা যেতে পারে।

উল্লেখ্য, গত জানুয়ারিতে Morgan Stanley-এর এক প্রতিবেদনে বলা হয়েছিল, অ্যাপল ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা প্রযুক্তি নিয়ে কাজ করছে এবং ২০২৮ সালের মধ্যে তা বাজারে আনতে পারে। তবে এই উন্নত ক্যামেরা সব মডেলের আইফোনে থাকবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহারযোগ্য নহে

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!