1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

৩০ এপ্রিল থেকে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, ক্রীড়াকে পেশা হিসেবে গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

স্পোর্টস ডেস্ক
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

আগামী ৩০ এপ্রিল থেকে দেশব্যাপী ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু হবে বলে জানিয়েছেন তারেক রহমান

সোমবার (৩০ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ক্রীড়াভাতা প্রদান ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকজয়ী খেলোয়াড়দের সম্মাননা অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী জানান, ১৯৭৬ সালে বাংলাদেশ টেলিভিশন-এ শুরু হওয়া জনপ্রিয় ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানটি নতুন আঙ্গিকে এবার ক্রীড়াক্ষেত্রে চালু হচ্ছে। এর মাধ্যমে সারা দেশে শিশু-কিশোরদের মধ্যে লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা হবে। কর্মসূচিটি সিলেট থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে দেশব্যাপী বিস্তৃত হবে।

তিনি বলেন, বর্তমান বিশ্বে ক্রীড়া আর শুধু বিনোদন নয়, বরং এটি একটি প্রতিষ্ঠিত পেশা। বাংলাদেশেও ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ শুরু করেছে।

তারেক রহমান আরও জানান, খেলোয়াড়রা যাতে তাদের পছন্দের খেলায় মনোযোগ দিতে পারেন এবং আর্থিক অনিশ্চয়তায় না ভোগেন, সে লক্ষ্যে একটি নির্দিষ্ট নীতিমালার আওতায় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর মধ্যে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় তিনি বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো ক্রীড়াবিদদের জন্য বেতন কাঠামো চালু করে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রম শুরু হয়েছে, যা খেলাধুলাকে পেশাগতভাবে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!