1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী নিয়ে তারেক রহমানের নতুন মন্ত্রিসভা, বিকেলে শপথ

মিডিয়া ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে তার নতুন মন্ত্রিসভা গঠন করেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন মো. সাহাবুদ্দিন। এর আগে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

টেকনোক্র্যাট হিসেবে চমক

নতুন মন্ত্রিসভায় বড় চমক হিসেবে আসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। তিনি এমপি না হলেও টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

এছাড়া কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শপথ নেবেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক, সাবেক ফুটবলার মো. আমিনুল হক টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী হিসেবে সরকারে যুক্ত হচ্ছেন।

প্রধানমন্ত্রী

তারেক রহমান

মন্ত্রী হচ্ছেন যারা

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
আমীর খসরু মাহমুদ চৌধুরী
সালাহউদ্দিন আহমদ
ইকবাল হাসান মাহমুদ
হাফিজ উদ্দিন আহমদ
এ জেড এম জাহিদ হোসেন
ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট)
আব্দুল আউয়াল মিন্টু
কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
মিজানুর রহমান মিনু
নিতাই রায় চৌধুরী
খন্দকার আব্দুল মুক্তাদির
আরিফুল হক চৌধুরী
জহির উদ্দিন স্বপন
মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন (টেকনোক্র্যাট)
আফরোজা খানম (রিতা)
মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
আসাদুল হাবিব দুলু
মো. আসাদুজ্জামান
জাকারিয়া তাহের
দীপেন দেওয়ান
আ ন ম এহছানুল হক মিলন
সরদার মো. সাখাওয়াত হোসেন
ফকির মাহবুব আনাম
শেখ রবিউল আলম

প্রতিমন্ত্রী হচ্ছেন যারা

এম রশিদুজ্জামান মিল্লাত
অনিন্দ্য ইসলাম অমিত
মো. শরিফুল আলম
শামা ওবায়েদ ইসলাম
সুলতান সালাউদ্দিন টুকু
কায়সার কামাল
ফরহাদ হোসেন আজাদ
মো. আমিনুল হক (টেকনোক্র্যাট)
মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
হাবিবুর রশিদ
মো. রাজীব আহসান
মো. আব্দুল বারী
মীর শাহে আলম
মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি (জোনায়েদ সাকি)
ইশরাক হোসেন
ফারজানা শারমিন
শেখ ফরিদুল ইসলাম
মো. নুরুল হক নুর
ইয়াসের খান চৌধুরী
এম ইকবাল হোসেইন
এম এ মুহিত
আহম্মদ সোহেল মঞ্জুর
ববি হাজ্জাজ
আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম

নতুন মন্ত্রিসভা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। বিকেলের শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!