বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করে সরকার মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গেজেট প্রকাশ করেছে। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী রাষ্ট্রপতি তারেক রহমানকে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী পদে নিয়োগ প্রদান করেছেন। একই সাথে তার নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য রাষ্ট্রপতি সম্মতি জ্ঞাপন করেছেন। নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে বলে গণ্য হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভের পর বিএনপি মঙ্গলবার বিকেলে সরকার গঠন করেছে। ৫০ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভায় রয়েছে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী।
এই দিয়ে ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করলো বিএনপি, এবং প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়