1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সর্বশেষঃ
অতিরিক্ত পুলিশ সুপার ও এএসপি পদমর্যাদার ৮ কর্মকর্তাকে বদলি বন্যাদুর্গত চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ আগস্ট শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ কালীগঞ্জে নিম্নমানের মাংস বিক্রির অভিযোগে ৪ ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন রায়পুরায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, দুই আসামি গ্রেপ্তার সমালোচনার মুখে এক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎ বিভাগের বিবৃতি সংশোধন ‘শেখ হাসিনা দেশে ফিরলে বিমানবন্দর থেকেই ফাঁসির মঞ্চে নেওয়া হবে’—নাহিদ ইসলাম ট্রাম্পকে চাপে ফেলতে সংঘাতের পরিধি বাড়ানোর কৌশলে ইরান: রয়টার্স বিশ্লেষণ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১,০৮০

ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়, জনবান্ধব পুলিশিং জোরদারের আহ্বান ডিআইজির

সোহরাব হোসেন রাজু, ঝিনাইদাহ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬

গণমাধ্যম ও পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা, তথ্যের আদান-প্রদান এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে ঝিনাইদহে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান।

সোমবার (৩ আগস্ট) দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে সাংবাদিক ও পুলিশের ভূমিকা পরস্পরের পরিপূরক। বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম যেমন জনসচেতনতা সৃষ্টি করে, তেমনি অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের আস্থা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি জনস্বার্থে সাংবাদিকদের সঙ্গে সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সহ-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সাবেক সভাপতি আসিফ ইকবাল কাজল, এম. রায়হানসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা বক্তব্য দেন।

বক্তারা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও সাইবার অপরাধ দমন, সড়ক নিরাপত্তা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং জনসেবামূলক পুলিশিং কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।

ডিআইজি ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সভায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা এবং জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের মতে, এ মতবিনিময় সভার মাধ্যমে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে বিদ্যমান সহযোগিতামূলক সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং জনস্বার্থে সমন্বিতভাবে কাজ করার ক্ষেত্র আরও বিস্তৃত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page