1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

উমরাহর সুযোগ পেলেন সুনামগঞ্জের পারভেজ

কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত ‘জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬’-এ প্রথম স্থান অর্জন করে পুরস্কার হিসেবে পবিত্র উমরাহ পালনের সুযোগ পেয়েছেন সুনামগঞ্জের সন্তান হাফিজ এহসানুল হক পারভেজ। তার এই অর্জন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা।

সোমবার (২৪ আগস্ট) দুপুর ২টায় সুনামগঞ্জের ষোলঘর পয়েন্ট সংলগ্ন তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেম হজরত মাওলানা আব্দুর রকিব বিশ্বম্ভরপুরী। হাফেজ মেরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, শিক্ষক ও অভিভাবকরা বক্তব্য দেন।

সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুর রকিব বিশ্বম্ভরপুরী বলেন, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন শুধু প্রতিষ্ঠানের জন্য নয়, পুরো সুনামগঞ্জ জেলার জন্যও অনন্য গৌরবের বিষয়। কুরআন সংরক্ষণের এই পবিত্র যাত্রায় এহসানুলের সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

কৃতী শিক্ষার্থী পারভেজের বাবা আব্দুল হক কাশিপুরী বলেন, সন্তানকে কুরআনের আলোয় আলোকিত করার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, ছেলের এই অর্জন সেই স্বপ্নের বড় সার্থকতা। তিনি ছেলের উত্তরোত্তর তাওফিক ও সুন্দর ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হাফেজ মাওলানা আমির হোসেন, মুফতি শহিদুল ইসলাম পলাশী, হজরত মাওলানা রফিক উদ্দিন উলাশনগরী, মাদরাসার অভিভাবক আরমি রফিক উদ্দিন, তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার পরিচালক হাফিজ ক্বারী আবু সুফিয়ান মজুমদার, ভাইস প্রিন্সিপাল হাফেজ আমির হোসাইন এবং হাফেজ রেজুয়ানুল করিম জুসেফ।

মাদরাসার পরিচালক হাফিজ ক্বারী আবু সুফিয়ান মজুমদার বলেন, শিক্ষার্থীদের মানসম্মত কুরআন শিক্ষা ও সঠিক পরিচর্যার ফলেই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনামগঞ্জের শিক্ষার্থীরা সুনাম অর্জন করছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে মাদরাসা কর্তৃপক্ষ বদ্ধপরিকর।

সংবর্ধনা অনুষ্ঠানের শেষ পর্যায়ে হাফিজ এহসানুল হক পারভেজের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন ইমাম-মুয়াজ্জিন পরিষদ, সুনামগঞ্জের সভাপতি মাওলানা আবু সাঈদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page