1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

বাসের ধাক্কায় মর্নিং ওয়াকে বের হওয়া ব্যক্তি নিহত

এস এম হাবিবুল হাসান, সাতক্ষীরা রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

সাতক্ষীরার পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় আনন্দ দাস (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৭টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদহ ব্রিজের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনন্দ দাস পাটকেলঘাটা থানার শাকদহ গ্রামের কৃষ্ণ পদ দাসের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে আনন্দ দাস মহাসড়কের পাশ দিয়ে মর্নিং ওয়াক করছিলেন। এ সময় ঢাকা থেকে সাতক্ষীরাগামী সোহাগ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-৪৪৬২) তাকে ধাক্কা দেয়।

বাসের ধাক্কায় আনন্দ দাস ছিটকে প্রায় ২০ হাত দূরে পানিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কাত হয়ে আটকে যায়।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম মুঠোফোনে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে দুর্ঘটনাটি মহাসড়কে হওয়ায় বিষয়টি হাইওয়ে পুলিশ দেখবে। সোহাগ পরিবহনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলছে।

ঘটনার পর বাসটি সড়কের পাশে কাত হয়ে পড়ে থাকলেও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। খবর পেয়ে খর্নিয়া হাইওয়ে থানাকে বিষয়টি জানানো হয়েছে।

নিহত আনন্দ দাসের মরদেহ বর্তমানে তার নিজ বাড়িতে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page