ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় যুক্তরাষ্ট্রের একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র, আগাম সতর্কতা ব্যবস্থা ও গোলাবর্ষণ নিয়ন্ত্রণ রাডারকে লক্ষ্যবস্তু করা হয়।
তবে এ তথ্য তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি আল জাজিরা। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়