1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

ঝালকাঠিতে ভাড়া বাসা থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, হত্যার তদন্তে পুলিশ

রাসেদুল, বরিশাল প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঝালকাঠি শহরের টিঅ্যান্ডটি রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে মলিনা রায় (৫৫) নামে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) রাতে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, টিঅ্যান্ডটি রোডের একটি ভাড়া বাসায় স্বামী রতন রায়ের সঙ্গে বসবাস করতেন মলিনা রায়। শুক্রবার পরিবারের অন্য সদস্যরা কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলী এলাকায় রথযাত্রা উৎসবে অংশ নিতে গেলে তিনি বাসায় একাই ছিলেন।

রাতে পরিবারের সদস্যরা ফিরে এসে প্রধান ফটকের দরজা খোলা এবং ঘরের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে একটি কক্ষের ভেতরে বস্তার মধ্যে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

স্বজনদের অভিযোগ, হত্যাকাণ্ডের পর বাসা থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে গেছে দুর্বৃত্তরা। একই ভবনের আরও তিনটি ফ্ল্যাটেও চুরি বা ডাকাতির ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। ভবনের কয়েকটি দরজা ভাঙা অবস্থায়ও পাওয়া যায়।

খবর পেয়ে ঝালকাঠি সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।

স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তদের বাধা দেওয়ায় মলিনা রায় হত্যার শিকার হতে পারেন। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যার কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়জীদ ইবনে আকবর বলেন, ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটন, জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page