1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

হাসপাতাল পরিদর্শনে প্রতিমন্ত্রী, নির্মাণকাজ দ্রুত শেষের নির্দেশ

মোঃ সাখাওয়াত হোসেন মামুন, নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের কার্যক্রম ও স্বাস্থ্যসেবার মান পরিদর্শন করেছেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং মমেক হাসপাতাল পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন এমপি।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টার দিকে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছালে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

পরে হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। এ সময় মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্বিক কার্যক্রম, স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী হাসপাতালের চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের চিকিৎসাসেবা ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। রোগীদের দেওয়া স্বাস্থ্যসেবায় সন্তোষ প্রকাশ করে আরও উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

এ সময় হাসপাতালের নির্মাণাধীন ক্যানসার ভবন এবং বার্ন ও প্লাস্টিক সার্জারি ভবনের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়। হাসপাতালের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন প্রতিমন্ত্রী।

পরিদর্শনকালে ময়মনসিংহ-৪ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও মমেক হাসপাতাল পরিচালনা কমিটির সহসভাপতি আবু ওয়াহাব আকন্দ, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, উপপরিচালক ডা. জাকিউর রহমান, ড্যাব ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি ডা. মো. বদর উদ্দীন এবং সাধারণ সম্পাদক ডা. মাহমুদ হোসেন নাসিম উপস্থিত ছিলেন।

এ ছাড়া গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহীদ, ভারপ্রাপ্ত সদস্যসচিব আলহাজ্ব মো. আবদুর রহমান বাবুল, যুবদল নেতা মো. আতাউর রহমান, মো. সেলিম মিয়া, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সভাপতি মো. নূরুজ্জামান সোহেল, মো. সাদ্দাম হোসেন তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page