
খুলনা মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত ৩১টি ওয়ার্ড ও তিনটি ইউনিয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মো. শফিকুল আলম তুহিন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আতিকুর রহমান আতিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবু আতিক আল হাসান মিন্টু।
সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল।
এ সময় নবগঠিত কমিটির নেতাদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করে দলের কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।